1. [email protected] : admi2019 :
| বঙ্গাব্দ

হাটহাজারীতে কৃষক দলের উদ্যোগে "দেশ গড়ার পরিকল্পনা" শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রিপোর্টারের নামঃ Shahjalal Rana
  • আপডেট টাইমঃ 20-12-2025 ইং
  • 36378 বার পঠিত
ad728

গতকাল  সন্ধ্যায় হাটহাজারী হোটেল আল জামান এর হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল হাটহাজারী উপজেলা ও পৌরসভা শাখা কর্তৃক আয়োজিত "দেশ গড়ার পরিকল্পনা"

শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। হাটহাজারী উপজেলা কৃষক দলের আহবায়ক মো. শাহাদাত ওসমান চেয়ারম্যান এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর  ড. মোহাম্মদ আল্ ফোরকান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের আহবায়ক মো. বদিউল আলম বদরুল, সিনিয়র যুগ্ম আহবায়ক লায়ন আনোয়ার হোসাইন উজ্জ্বল, সদস্য সচিব মো. নাজিমউদ্দীন শাহীন, হাটহাজারী উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু উত্তম কুমার দাশ, সদস্য সচিব সার্জেন্ট এরশাদুর রহমান মুরাদ, হাটহাজারী পৌরসভা কৃষক দলের সভাপতি মো. ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক মো. মোজাফফর সহ হাটহাজারী উপজেলার আওতাধীন ইউনিয়ন কৃষক দলের সুপার ফাইভ ও পৌরসভা কৃষক দলের সুপার ফাইভ এবং ওয়ার্ড কৃষক দলের সভাপতি/সাধারণ সম্পাদক সহ কৃষক দলের নেতৃবৃন্দ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন হাটহাজারী উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও দপ্তরের দায়িত্ব মো. জাহেদ মাষ্টার। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্টক্ষমতায় আসলে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে, বাংলাদেশের মানুষের জন্য উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। সকলে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন এবং বিএনপি ঘোষিত দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক আলোচ্য বিষয়গুলো সাধারণ জনসাধারণের মাঝে  সচেতনতা বৃদ্ধি করবেন বলে জানান।

ad728

এ জাতীয় আরো খবর..

ad728
ad728